দিন দর্পণ, ২১এপ্রিল, হাওড়াঃ ডোমজুড়ের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন।ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।সোমবার দুপুরে আগুন প্রথমে দেখতে পাওয়া যায়।রাসায়নিক কারখানা হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে দাহ্যবস্তুও মজুত রয়েছে বলেই অনুমান।ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর নেই বলেই খবর।ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন।কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।তবে দমকলের ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে।রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।ডোমজুড়ের একটি ফাঁকা এলাকার মধ্যে ওএনজিসি-র রাসায়নিক কারখানা।প্রচুর রাসায়নিক মজুত ছিল।মাঝে মধ্যে বিস্ফোরণের শধে কেঁপে উঠছে গোটা এলাকা।একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ, সঙ্গে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শধ ভেসে আসে।সেই সঙ্গে আগুনের তীব্র হলকাও বেরতে দেখা যায়।
প্রথম দিকে দমকল কর্মীদেরও আগুন আয়ত্ব আনতে প্রবল বেগ পেতে হয়েছিল।আশপাশ এলাকা থেকে দমকম কর্মীরা আগুন নেভানোর জল সংগ্রহ করেন।যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা, তাতে কিছুটা হলেও স্বস্তি দমকলকর্মীদের।নাহলে বড় কোনও বিপদের সম্ভাবনা থাকত।তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন।তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই।এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর।কী থেকে আগুন লেগেছে, সেটাও এখনও স্পষ্ট নয়।যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে।
