ব্যস্ত সময়ে আগুন পার্কস্ট্রিটের জনপ্রিয় মিষ্টির দোকানে


দিন দর্পণ, ১৮এপ্রিল, কলকাতাঃ শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ ভয়াবহ আগুন খাস কলকাতায়।শহরের অন্যতম ব্যস্ত এলাকা পার্কস্ট্রিটের এক দোকানে আগুন।পার্কস্ট্রিটের নামজাদা পার্ক হোটেলের বিপরীতের একটি খাবারের দোকানে আগুন।অল্প সময়ের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশে পাশের এলাকা।আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে এবং পথচলতি মানুষের মধ্যে।ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায়।আগুন নেভানোর কাজ চলছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটের একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লেগে যায়।কিন্তু, কীভাবে আগুন লাগে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব না।কীভাবে আগুন লেগেছে তা ক্ষতিয়ে দেখার কাজ চলছে।পার্ক স্ট্রিট এমনিতেই খুবই জনবহুল এলাকা।এই এলাকায় সরকারি-বেসরকারি অফিস, একাধিক রেস্তরা রয়েছে।এই অঞ্চলে আগুন লাগার বিষয় নতুন একদমই নয়।

গত ১০ এপ্রিল হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে।ওই বহুতল ভবনে চেম্বার রয়েছে হাই কোর্টের একাধিক আইনজীবীর।ফলে আতঙ্কিক হয়ে পড়েন আইনজীবীদের একাংশ।পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তাই এই অঞ্চলে আগুন লাগায় সতর্ক দমকলও।আগুন যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না-পারে, তা দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *