দিন দর্পণ, ১৭এপ্রিল, নয়াদিল্লিঃ চাকরিহারা শিক্ষকরা এবার ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট।২৬ হাজার শিক্ষকদের মধ্যে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা গেছে, তাঁদের বাদ দিয়ে সকল শিক্ষকদের চাকরি আপাতত বহাল থাকবে।সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এমনটাই রায় দিয়েছেন।
অর্থাৎ, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে যোগ্য-অযোগ্য শনাক্ত না হওয়া শিক্ষকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট।আদালত জানিয়েছে, ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে।৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।ততদিন চাকরি করবেন সব শিক্ষক।প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে এখনও কোনও নির্দেশ নেই আদালতের।তবে পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তা’র কারণে শিক্ষকদের বহাল রাখার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।
এপ্রিলের ৩ তারিখে সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে।এই রায়ের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।এছাড়াও চাকরিহারারাও সংকটের মুখে পড়েন।তাই আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।তাঁদের সেই আবেদনেকই শুনানি হল সুপ্রিম কোর্টে।
পর্ষদ আর্জি করে যে, ‘চিহ্নিত অযোগ্য’ ছাড়া বাকিদের চাকরি যাতে বহাল রাখা যায়।তাঁদের যুক্তি, এমনটা না হলে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না।এই আর্জির প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, অযোগ্য হিসেবে চিহ্নিতরা বাদ দিয়ে বাকিরা চাকরি করবেন পরবর্তী নিয়োগের আগে পর্যন্ত।সেই তারিখটা ৩১ ডিসেম্বর বলেই জানিয়ে দিয়েছে আদালত।সুপ্রিম কোর্টের ৩১ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন এই রায়ের পর চাকরিহারারা দাবি করেন যতবছর পর্যন্ত সার্ভিস টাইম রয়েছে অর্থাৎ ৬০ বছর পর্যন্তই চাকরি করতে দিতে হবে।এই রায়ের পর সকলের কাছেই স্পষ্ট হয়ে যায় ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তাঁরা।কিন্তু তারপর?সেই উত্তর আপাতত কালের গহ্বরে।
