হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু স্পেনের নামজাদা শিল্পপতি অগাস্টিন এস্কোবারের


দিন দর্পণ, ১১এপ্রিল: আমেরিকায় ঘটে গেল ভয়াবহ কপ্টার দুর্ঘটনা।নিউ জার্সিতে ব্যস্ত শহরের মাঝে হাডসন রিভারে ভেঙে পড়ল এক হেকিপ্টার।এই ঘটনায় মৃত্যু হয়েছে স্পেনের নামজাদা শিল্পপতি সিয়েমেনের প্রসিডেন্ট তথা সিইও অগাস্টিন এস্কোবারের মৃত্যু হয়েছে।তাঁর সাথে ছিলেন স্ত্রী ও তিন সন্তান।এই ঘটনায় শেষ হয়ে গিয়েছে অগাস্টিন এস্কোবারের গোটা পরিবার।নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, নিহতদের মধ্যে কপ্টারের চালকও ছিলেন।দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ৬।

নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় বিকেল ৩:১৭ মিনিট নাগাদ নিউ জার্সির উপকূলের কাছে হোবোকেনের পিয়ার এ পার্ক থেকে হাডসন নদীতে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে তাঁদের কাছে একের পর এক ফোন আসতে থাকে।নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশ বলেন, উদ্ধারকারীরা যখন প্রথম পৌঁছায়, তখন পুলিশ চারজনকে জল থেকে বের করে আনে পরে এফডিএনওয়াই উদ্ধার করে বাকি দু’জনকে। এর মধ্যে চারজন ঘটনাস্থলে মারা গেলেও দু’জন দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখানে অবশ্য তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে পোস্ট করেছেন।তিনি এ নিয়ে লিখেছেন, ‘‘হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা।মনে হচ্ছে ছয়জন, পায়লট, দুই প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু, আর আমাদের সাথে নেই।দুর্ঘটনার ফুটেজ খুবই ভয়ানক।ঈশ্বর নিহতদের পরিবার এবং বন্ধুদের পাশে থাকুন।পরিবহন সচিব, শন ডাফি এবং কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।আসলে মূল ঘটনাটি কী, কীভাবে ঘটেছে তা শীঘ্রই ঘোষণা করা হবে!’’

FlighRader২৪ অনুসারে, ভেঙে পড়া হেলিকপ্টারটি বেল 206L-4 লংরেঞ্জার IV নামে শনাক্ত করা হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড অনুসারে, এটি ২০০৪ সালে তৈরি হয়েছিল এবং ২০১৬ সালে তার উড়ানের যোগ্যতার শংসাপত্র জারি করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *