মুখ্যমন্ত্রীর পর শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক চাকরিহারা শিক্ষকদের


দিন দর্পণ, ১১এপ্রিল, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর পর চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।কিন্তু, তারআগেই দুপুর ১২টা থেকে একটি মিছিল শুরু হয় স্কুল সার্ভিস কমিশনের দফতরের।হাজার হাজারচাকরিপার্থী এদিন মিছিলে সামিল হন।এসএসসি দফতরের সামনেই রাস্তায় বসে প্রতিবাদ জানায় তাঁরা।এদিন বহু চাকরিহারা শিক্ষিকাদের দেখা যায় তাঁরা সন্তানদের নিয়েও রাস্তায় বসে।আবার অনেক চাকরিহারা শিক্ষক তাঁরা তাঁদের নায্য অধিকারের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।

ইতিমধ্যেই একমাসের বেতন নিশ্চিত হয়ে গিয়েছে চাকরিহারা শিক্ষকদের।বেতন সংক্রান্ত রাজ্য সরকারের পোর্টালে যা আপডেট হয়েছে, তাতে এক মাসের বেতন নিশ্চিত।তবে, এক মাসের বেতনে চিঁড়ে ভিজবে না।আন্দোলনকারীরা বলছেন,একমাসের বেতন পেয়ে কি আমরা বসে থাকব? আমরা সারামাস খেটে যে অধিকারের টাকা পাই, সেটাই পেতে চাই।ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে, ১২জন চাকরিহারা শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন।চাকরিরহারাদের একটি প্রতিনিধি দল শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসছেন।তবে সেই বৈঠক নিয়েও খুব একটা আশাবাদী নন আন্দোলনকারীরা।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন চাকরিহারাদের সঙ্গে।তাতেও শুধুই আশ্বাস মিলেছে।এবার আন্দোলনকারীরা বলছেন, আমরা শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে আশাবাদী নই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *