দিন দর্পণ, নয়াদিল্লিঃ ১০মার্চ ফের দিল্লিতে বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক দর্শনীয় স্থানে।বৃহস্পতিবার সকালে আচমকা শোনা যায় দিল্লির দুই নামকরা ঐতিহাসিক স্থাপত্যে বোমা রাখা আছে।দিল্লির লালকেল্লা এবং জামা মসজিদের মতো একাধিক স্থানে একই সঙ্গে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক।আচমকাই বোমাতঙ্ক ছড়াল লালকেল্লা, জামা মসজিদের মতো দিল্লির একাধিক দর্শনীয় স্থানে।দিল্লির দমকল বিভাগ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আচমকাই শোনা যায়, বোমা রাখা আছে এই দুই ঐতিহাসিক স্থাপত্যে।সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল।উল্লেখ্য, আমেরিকা থেকে বৃহস্পতিবারই ভারতে ফিরছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা।দিল্লিতে নামবে তার বিমান।
উল্লেখ্য, সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরের পর ভারতের মাটিতে পা রাখতে চলেছে ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর হুসেন রানা।ওই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে নিয়ে ইতিমধ্যেই আমেরিকা থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান।এনআইএ আধিকারিকদের হাতে রানাকে তুলে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।বৃহস্পতিবার রানা ভারতে নামলে সরকারিভাবে তাঁকে গ্রেপ্তার করবে এনআইএ।সবমিলিয়ে দিল্লিতে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা।আর ঠিক তার মধ্যেই আতঙ্ক ছড়াল দুই স্থাপত্যকে ঘিরে।
দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার সকাল ৯টা বেজে ৩ মিনিটে তাঁদের কাছে ফোন আসে।সেখানে বলা হয়, লালকেল্লা এবং জামা মসজিদ চত্বরে বোমা রাখা রয়েছে।ফোন পেয়েই সঙ্গে সঙ্গে দুই ঐতিহাসিক স্থাপত্যে পৌঁছায় পুলিশ এবং দমকল।একটি দমকলের ইঞ্জিনও নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি।তবে আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি ওই দুই জায়গা থেকে।কিন্তু কারা ফোন করে বোমাতঙ্ক ছড়াল, তা এখনও অজানা।
