দিন দর্পণ, নয়াদিল্লিঃ আধার কার্ড নিয়ে দেশবাসীর যাবতীয় সমস্যা দূর করতে এবার নয়া অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এবার থেকে আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে এই অ্যাপ।মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অ্যাপটির উদ্বোধন করেন।তিনি জানান, আধার নিয়ে আর কোনও চিন্তার কারণ নেই।মোদি সরকারের এমন পদক্ষেপকে অনেকেই বিয়টিতে জটিলতার আশঙ্কা করছেন।বর্তমানে মুঠোফোনের যুগ হলেও দেশের বহু মানুষের কাছেই বিষয়টি অনেক গুরুগম্ভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই নয়া অ্যাপের সুবিধাগুলি হল-
- এই নয়া অ্যাপ থেকে ছবি দিয়ে এবার নিজের আধার কার্ডের খুঁটিনাটি যাবতীয় কাজ করা যাবে।
- আধার ভেরিফিকেশন ছাড়া ইউপিআই পেমেন্ট করা যাবে না।
- অ্যাপের প্রধান বৈশিষ্ট্য হল মোবাইলে ফেস আইডি দিলেই কাজ করবে এই অ্যাপ। যা আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করা সম্ভব।
- এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ খুব সহজেই করা যাবে।
- হোটেলে চেক ইন বা শপিংয়ের সময় এই আধার অ্যাপ সমানভাবে কাজ করবে।
- অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে আধারের প্রধান পোর্টাল।
- থাকবে একটি কিউ আর কোড। যা জালিয়াতি রুখতে সাহায্য করবে।
- আলাদা করে আধারের ফটোকপি জমা দিতে হবে না।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আধার ভেরিফিকেশন দিয়ে ইউপিআই পেমেন্ট অতি সহজে করা যাবে।যে কারণে এখন থেকে আর পকেটে করে আধার কার্ড নিয়ে ঘোরাঘুরির দিন শেষ।তিনি আরও জানিয়েছেন, এখন থেকে কাউকে নিজের আধারের ফটোকপিও দিতে হবে না।হোটেলে চেক ইন বা শপিং করার সময়ও এই আধার অ্যাপ সমানভাবে কাজ করবে।
