দীর্ঘ অপেক্ষার অবসান, আর কয়েকদিনেই জুড়ছে শিয়ালদহ-ধর্মতলা মেট্রো রুট


দিন দর্পণ, কলকাতাঃ বাংলার নববর্ষের আগেই পরিদর্শনে আসতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।তারা এই রুটটি পর্যবেক্ষণ করে জানাবেন।কাজ শেষ হলে এই অংশে সিএআরএস মেট্রো চলার সবুজ সংকেত দেবে।এই সংকেতের পরেই মে মাসে এই লাইনে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটটি সম্পূর্ণ খুলে গেলে দীর্ঘ দেড় দশকের চেষ্টায় এবং বিভিন্ন বাঁধার পর চালু হবে এই রুট।যাত্রীদের সকলেই দীর্ঘ অপেক্ষার পর আর মাত্র কিছুদিনের মধ্যেই এই সুবিধাভোগ করতে পারবেন।এই রুটের পাশাপাশি নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং রুবি রুটেও চালু হতে পারে মেট্রো।এই তিনটি রুটেই উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তবে নির্দিষ্টভাবে কোনও সময় মেট্রোকর্তারা এখনোও পর্যন্ত কিছু জানাননি।

অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ এবার শুরু করতে চায় রেল।জমি চেয়ে বিজ্ঞপ্তি দিলল কলকাতা মেট্রো।এই রুট চালু হলে এক ধাক্কায় উপকৃত হবেন বহু মানুষ।ইএম বাইপাস ধরে যে সব মানুষ প্রতিদিন যাতায়াত করেন, সেই সব যাত্রীদের জন্য খুব সুবিধা হবে।সেক্টর ফাইভে যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।

এই পথে স্টেশন হবে পাঁচটি।এলিভেটেড করিডর করতে চায় রেল।শেষ অংশ হবে ভূ-গর্ভস্থ।প্রস্তাবিত স্টেশনগুলি হল- কেষ্টপুর বাস স্টপ (কৃষ্ণপুর)দমদম পার্ক বাস স্ট্যান্ড (কেষ্টপুর) বা গুইয়াটি রঘুনাথপুর তেঘরিয়া (হলদিরাম) এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ২৩৬৫ কোটি টাকা।প্রকল্পটি হচ্ছে ৬.৫ কিমি।এর মধ্যে মাটির নীচে থাকবে ১.৫ কিমি।মাটির উপরে থাকবে ৫ কিমি।এই প্রকল্পের জন্য অর্থ খরচ করবে কেন্দ্র।রাজ্যের কাছে আগেই এর জন্য অর্থ চেয়েছিল কেন্দ্র।তারা আবেদন করেছিল ৫০ শতাংশ টাকা দিতে হবে রাজ্যকে।রেল জানিয়েছিল, রাজ্য ৫০ শতাংশ অর্থ না দিতে পারলে জানাক।রেল বোর্ডের কাছে আবেদন করা হবে পুরো প্রকল্পের অর্থের জন্য।

বাজেটের পিঙ্ক বুকে এই অংশের কথা উল্লেখ হয়েছিল আগেই।শেষমেষ রেল নিজের অর্থেই আপাতত এই প্রকল্পের কাজ শুরু করে দিতে চায়।এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ২৩৬৫ কোটি টাকা।প্রকল্পটি হচ্ছে ৬.৫ কিমি।এর মধ্যে মাটির নীচে থাকবে ১.৫ কিমি।মাটির উপরে থাকবে ৫ কিমি।কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন যখন তৈরি হয়েছিল, তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে প্রকল্পের সম্প্রসারণ করা হবে।সেই কারণে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘড়িয়া নিয়ে সমীক্ষা করা হয।এর মধ্যে হলদিরাম পর্যন্ত অংশে মেট্রোর প্রকল্পের যে খরচ হতে চলেছে তা প্রায় ২৩৬৫ কোটি টাকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *