পেট্রোল ও ডিজেলে বাড়ল আবগরি শুল্ক! তবে কী আবার দাম বাড়ল পেট্রোলের?


দিন দর্পণ, নয়াদিল্লিঃ দেশে বাড়ল পেট্রোল ও ডিজিলের আবগরি শুল্ক।এই দুটিতেই সোমবার থেকে লিটার প্রতি দু’টাকা দাম বাড়ানো হয়েছে।অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।এরপরই সাধারণ মানুষের মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে।তবে কী এবার ফের দাম বাড়তে চলেছে পেট্রল ও ডিজেলের?এক ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই দামের বৃদ্ধি সাধারণ মানুষের উপর পরবে না।তেল বিপণন সংস্থাগুলি সম্ভবত এই খরচ বহন করবে। প্রায় তিন বছর পর গত সপ্তাহের শেষে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬২ মার্কিন ডলারে নেমে এসেছিল।যার সঙ্গে অনেকেই ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের সম্পর্ক টেনেছেন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর পরিস্থিতি তৈরি হলেও তার সঙ্গে বর্ধিত আবগারি শুল্ক সমন্বয় করা হতে পারে।প্রসঙ্গত, ২০১৪ সালে পেট্রলের উপর আবগারি শুল্ক ছিল ৯.৪৮ টাকা এবং ডিজেলের উপর আবগারি শুল্ক ছিল ৩.৫৬ টাকা।যা পরবর্তী সময়ে লাগাতার বেড়েছে।২০২১ সালে তা ছিল যথাক্রমে ২৭.৯০ টাকা ও ২১.৮০ টাকা।এবার সেই শুল্ক ফের বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বাড়বে না বলেই মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *