দিন দর্পণ, সোদপুরঃ আরও একবার জাল ওষুধ বিক্রির অভিযোগে সোদপুরে বিক্ষোভ।এক শিশুকে ওষুধ দেওয়ার পর তার শরীরিক অবস্থার আরও অবনতি দেখা যায়।শিশুর পরিস্থিতি খারাপ হতে শুরু করে।ওষুধের দোকানের সামনে বিক্ষোভ দেখায় পরিবার ও স্থানীয়রা।বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনার কারণে দোকানটিকে সিল করে দেয় এবং অভিযুক্ত দোকানের মালিককে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সোদপুর নীলগঞ্জ রোডের উপরের একটি দোকান থেকে এক মহিলা তার সন্তানের জন্য ওষুধ কেনেন।এই মহিলা পরে অভিযোগ করেন ওই দোকান থেকে কেনা ওষুধ খেয়ে তার শিশু অসুস্থ হয়ে পড়ে।শিশুর অবস্থার অবনতি দেখা দিলে ওই মহিলা দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।এলাকার স্থানীয়দের বিক্ষোভ শুরু হলে জাল ওষুধের কথা দোকানের মালিককে বলতে তিনি এবিষয়ে সম্পূর্ণ অস্বীকার করে।ঘটনাটি গোটা এলাকায় ছড়িয়ে পড়তে স্থানীয়দের বিক্ষোভ বাড়তে থাকে।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ উপস্থিত হয়।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
সম্প্রতি পাইকারি বাজারে হানা দিয়ে কুড়ি লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড।অনুমান, ইতিমধ্যেই বাজারে ছড়িয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ।প্রাথমিক তদন্তে জানা যায়, বিপুল এই জাল ওষুধ এসেছে উত্তরপ্রদেশ থেকে।তা ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড হয়েও জাল ওষুধ ঢুকেছে বাংলায়।কেন জাল ওষুধ বিক্রি করছেন দোকানদাররা?জাল ওষুধ যারা তৈরি করছে তারা বিপুল লাভের লোভ দেখাচ্ছে বিক্রেতাদের।খাঁটি ওষুধ বিক্রি করলে যে লাভ মেলে, তার দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে বাজারে চলে আসছে এই জাল ওষুধ।
