দিন দর্পণ, ২৭মার্চঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালায়ে বক্তৃতা করবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের আজ পঞ্চম দিন।আজ, বৃহস্পতিবারই অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার কথা তাঁর।সেই উদ্দেশে হোটেল থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।জানা গেছে, এদিন মমতার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল সরকারি ভাবে।কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানান, গাড়ি বড্ড নিচু।তাই তিনি বাসে করেই যাবেন।বাসে করে যেতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও বাসে যাবেন বলেই মনস্থির করেন মুখ্যমন্ত্রী।এই অক্সফোর্ডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু এবং মহিলা ক্ষমতায়ণ’ বিষয়ে বক্তৃতা করবেন।এক ঘণ্টার অনুষ্ঠান।এই অনুষ্ঠানে প্রথমে বক্তৃতা, তার পর আলাপচারিতা চলবে।বৃহস্পতিবার মূল কর্মসূচির আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে একটি একান্ত বৈঠকও হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।অক্সফোর্ডের বিভিন্ন মাইলফলক মমতাকে ঘুরিয়ে দেখাবেন কর্তৃপক্ষ।যার শেষটি হল গ্রন্থাগার।সেখানে মমতা-সহ মাত্র পাঁচ জনের প্রবেশাধিকার রয়েছে।তিনি গ্রন্থাগার থেকে সোজা কেলগ কলেজের মূল প্রেক্ষাগৃহে যাবেন বক্তৃতা করতে।
মঙ্গলবার দিনে লন্ডনের ব্রিটিশ মহলের সামনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, বাণিক মহলের সামনে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প ক্ষমতায়ণের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন।তিনি আরও বলেন, ‘‘আমাদের সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য ৯৪টি প্রকল্প চালায়।কিন্তু এখানে সবটা বলছি না।ওটা অক্সফোর্ডে বলব।আমরা মহিলা ক্ষমতায়ণে দেশে এক নম্বরে রয়েছি।অন্যেরা মুখে জনপ্রতিনিধিত্বে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের কথা বললেও আমার পার্টির ৩৯ শতাংশ নির্বাচিত সাংসদ মহিলা।২০০৪ সালে বিরোধীদের যখন কেউ জিততে পারেনি, তখনও আমি জিতেছিলাম।’’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে আরজি কর প্রসঙ্গ তুলতে পারেন কেউ কেউ, এমন সম্ভাবনা রয়েছে।যে বিষয়ে অবহিত মমতা স্বয়ং।তেমন কিছু হলে তিনি কী বলবেন, তার প্রস্তুতিও নিয়ে রেখেছেন ‘দিদি’।ওরা কি ভেবেছে আমি তৈরি হয়ে আসিনি? নথি আমার কাছেও আছে।আমিও জবাব দিতে জানি।’’
