নবান্নর কাছে উল্টে গেল পণ্যবোঝাই কন্টেনার,ব্যহত যান চলাচল


দিন দর্পণ, হাওড়াঃ হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ডে মাল বোঝাই কন্টেনার উল্টে গিয়ে বিপত্তি।নবান্নের কিছু দূরেই তুমুল দুর্ভোগে যান চলাচল।মঙ্গলবার ভোরে এই ঘটনার কারণে মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু যাওয়া পথ কার্যত বন্ধ হয়ে পড়ে।কলকাতা যাতায়াতে চরম ব্যাঘাত ঘটে।

স্থানীয় সূত্রে খবর,  সোমবার গভীর রাতে খিদিরপুর থেকে লিলুয়ার উদ্দেশ্যে একটি কারখানায় যাচ্ছিল কন্টেনারটি।কিন্তু,নবান্নর সামনে দ্বিতীয় হুগলি সেতুর যে অ্যাপ্রোচ রোড কাজিয়াপাড়া রোডে গিয়ে মিশছে, সেখানেই ট্রেলারের চালক ভুল করে মন্দিরতলার দিকের রাস্তা ধরেন।কিন্তু, তারপর মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এসে কোনও ভাবে ট্রেলারটি ঘুরতে গিয়ে ট্রেলার থেকে কন্টেনারটি পড়ে যায়।ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে।

এই ঘটনার কারণে সকাল থেকে স্কুল ও অফিসের পুলকার, বাস, মিনিবাস মন্দিরতলা থেকে ছাড়া যাচ্ছে না।দুর্ভোগের শিকার যাত্রীরাও।প্রথমে ট্রাফিক পুলিশ এসে ক্রেন দিয়ে সেটিকে তুলতে যায়সেই ক্রেন দিয়ে কন্টেনারটি তোলা যায়নি।পরে আরও দু’টি ক্রেন আনা হয়।যার জেরে মন্দিরতলার মতো ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়।পরে আরও দু’টি ক্রেন আনা হয়।কোনমতে কন্টেনারটি রাস্তার একধারে সরিয়ে সকাল ৯টার পর যান চলাচল স্বাভাবিক হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *