মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে উপস্থিত থাকছে সৌরভ


দিন দর্পণ, ২৪ মার্চঃ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর এবার খুবই গুরুত্বপূর্ণ।তার মধ্যে ২৭ মার্চ হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ।অক্সফোর্ডের কেলগ কলেজ থেকে আমন্ত্রিত হয়েই তাঁর বিদেশ যাত্রা।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ বিদেশ সফরের ভাষণ শুনতে ওইদিন অক্সফোর্ডে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার অন্যতম বিশিষ্ট শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।জানা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধিদল যাচ্ছেন।সেই দলেই থাকছেন সৌরভ।

চারদিনের সফরে শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার লন্ডন পৌঁছন তিনি।বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এবার লন্ডন সফরে তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে।এছাড়াও রয়েছেন WBTC -এর অফিসাররা।পাশাপাশি শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গারও রয়েছেন তাঁর সঙ্গে।মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার দিন লন্ডনের আকাশ মেঘলা।বাংলার মুখ্যমন্ত্রী একগুচ্ছ কাজের ফাঁকেও এই আবহাওয়াকে সঙ্গী করেও কিন্তু, অভ্যাসবশত এদিনও লন্ডনের রাস্তায় মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন।বিকেলে ভারতীয় হাই কমিশনে বৈঠকে যোগ দেন তিনি ও তাঁর টিম।মঙ্গলে শিল্প বৈঠক, বুধে সরকারি স্তরে আলোচনা।বৃহস্পতিবারই সবচেয়ে উল্লেখযোগ্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ।মূল বিষয়, সামাজিক উন্নয়ন।সেই সাফল্যের কথাই শুনতে চায় অক্সফোর্ডের পড়ুয়ারা।এমনিতে ‘দিদি’র অত্যন্ত স্নেহের বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।সম্প্রতি বাংলার শিল্প মহলে যোগ হয়েছে তাঁর নাম।বাংলার একাধিক এলাকায় কারখানা তৈরি করে কর্মসংস্থানে উদ্যোগী হয়েছেন সৌরভ।সেই সূত্রেই মমতার আরও ঘনিষ্ঠ হয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *