ফের মা উড়ালপুলে দুর্ঘটনায় আহত অ্যাপ বাইক


দিন দর্পণ, কলকাতাঃ ফের দুর্ঘটনা মা উড়ালপুলে।অ্যাপ বাইকে করে এক তরুণী যাচ্ছিলেন।সোমবার সকালে ব্যস্ত সময়ে সেতুর উপরে হঠাৎই পিছলে যায় বাইকটি।বাইকে থাকা চালক ও যাত্রী দুই জনেই আহত হয়েছেন।তাঁদেরকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে আচমকা অ্যাপ বাইকটি পিছলে গিয়ে বিপত্তি ঘটে।দুই জনের মাথার হেলমেট খুলে পড়ে যায়।গুরুত্বর আহত হননি কেউই।সোমবার সকালে বেশ কিছুক্ষণ গাড়ি বন্ধ ছিল।বেশ কিছু সময় পরে যান চলাচল স্বাভাবিক হয়।

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা এই প্রথম নয়।মা উড়ালপুলে একাধিক বাইক দুর্ঘটনা ঘটে থাকে।যেমন, গত ডিসেম্বর মাসে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের।তাঁরা বাইকে চেপে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন।সেতুতে ডিভাইডারে ধাক্কা দেয় বাইক।তারপরই বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক।দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন।গুরুতর জখম হন।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *