বিশ্ব জল দিবসে তীব্র জল সংকটে হাওড়া


দিন দর্পণ, হাওড়াঃ বিশ্ব জল দিবস হল জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন।১৯৯৩ সালে জাতিসংঘ-র সাধারণ সভা ২২ মার্চ তারিখকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে।১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়।১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তার পর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।

কিন্তু, এবার এই বিশ্ব জল দিবসের দিনেই তীব্র জল সংকটে হাওড়া জেলার একাংশ।বেলগাছিয়া ভাগাড়ে ধসের জেরে পাইপলাইন ফেটে দেড় দিন নির্জলা হাওড়ার বিস্তীর্ণ এলাকা।পরিস্থিতি সামাল দিতে আপাতত জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা।হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে জলের পাইপ লাইন ফেটে বিপত্তি।উত্তর হাওড়ায় দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট।শহরের সমস্ত আবর্জনা জমে কার্যত পাহাড়ের আকার নিয়েছে ওই ভাগাড়।যেখানে প্রায়ই ধস নেমে এলাকার মূল নিকাশি নালা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে।জমা আবর্জনা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আগুনও লেগে যায় প্রায়ই।ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।

শুক্রবার সকাল থেকে বেলগাছিয়ার ভাগড় সংলগ্ন এলাকায় একাধিক বাড়িতে ধস নামতে দেখা যায়।ধসের জেরে ওই এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে।বেলগাছিয়া এলাকায় ধসের জেড়ে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে।বেলগাছিয়া সি রোড এবং এফ রোড সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে।তারই সঙ্গে ভেঙে পড়েছে ভাগাড় সংলগ্ন পাম্পিং স্টেশন।বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হাওড়ার একাংশ তীব্র জল সংকটে।নির্জলা ওয়ার্ডে পুরসভা ট্যাঙ্কারে জল সরবরাহ শুরু করেছে।ইতিমধ্যেই কলকাতা পুরসভা থেকেও ট্যাঙ্কার আনা হয়েছে।প্রয়োজনে কলকাতা পুরসভা আরও ট্যাঙ্কার পাঠাবে বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *