দিন দর্পণ, হাওড়াঃ শুক্রবার ভোররাতে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা।গাড়ির টায়ার ফেটে ঘটে বিপত্তি।টাযার ফাটার কারণে উল্টে যায় গাড়ি।নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।২জনের অবস্থা গুরুত্বর।তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে জিনিস বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন।একটি ছোট চারচাকার গাড়িতে ছিল বিক্রির কাপড়।গাড়ির উপরে বসেছিলেন ৬ যাত্রী।লালবাড়ির সামনে আচমকা গাড়ির টায়ার ফেটে যায়।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।এর ফলে গাড়ির উপরে বসে থাকা ৬ জনই ছিটকে সেতুর রেলিং পেরিয়ে ৪০ ফুট নিচে রাস্তায় পড়ে যান।সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা।ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ।আহতদের উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করা হয়।বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।তাঁদের অন্যত্র রেফার করা হয়েছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।
