দিন দর্পণ, কলকাতাঃ আবারও কলকাতায় সপ্তাহের শুরুতেই অস্ত্র উদ্ধার।শিয়ালদহ স্টেশন থেকে এক যুবককে উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ।সোমবার শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।যুবকের নাম হাসান শেখ।অভিযুক্ত মালদহের বাসিন্দা বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে মানসিং হয়ে ট্রেনে কলকাতা পৌঁছায় হাসান শেখ।
জানা গিয়েছে, হাসান মালদহের বাসিন্দা।বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে মানসিং হয়ে ট্রেনে কলকাতায় আসেন।ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে কলকাতায় ঢোকেন আজ সকালে।ব্যাগে জামাকাপড়ের ভিতরে লুকানো ছিল ওই আগ্নেয়াস্ত্র।সেগুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি করা হয়েছে বলে এসটিএফ জানিয়েছে।পরে সেখান থেকে ট্রেনে তোলেন বিপুল পরিমাণ অস্ত্র।গোপনসূত্রে এসটিএফের কাছে গোটা ঘটনার খবর ছিল।ট্রেনে নজর রাখা হচ্ছিল।
সোমবার ভোরে শিয়ালদহ স্টেশন হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই অভিযান শুরু হয়।তল্লাশি করে অস্ত্র-সহ হাসানকে ধরে কলকাতা পুলিশ।৮টা পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে।তবে কাকে এই অস্ত্র দিতে কলকাতা এসেছে হাসান সে বিষয়ে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।এরই সাথে এর পিছনে কোনও চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার কাজ চলছে।
অপরাধ দমনে এর আগেও একাধিক বার অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ।শিয়ালদহ স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতেও একাধিক বার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।গত জানুয়ারি মাসেই সুরেন্দ্রনাথ উইমেন’স কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।তারও আগে গত বছরের শেষ দিকে শিয়ালদহ সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।তাঁর কাছ থেকেও একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়।আর সে সমস্ত অভিযানে সাফল্যও পেয়েছে।কলকাতার বেশ অনেকগুলি জায়গাতেই উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র।অপরাধ দমনের ক্ষেত্রে আগামীদিনে আরও অভিযান চালাবে কলকাতা পুলিশ।
