চন্দ্রযান-৫ এর ছাড়পত্র দিল কেন্দ্র


দিন দর্পণ, শ্রীহরিকোটাঃ ভারতের মহাকাশ গবেষণায় নয়া পালক।চন্দ্রযান-৩ এর সফল ভাবে অভিযানের এবং চন্দ্রযান-৪ এর কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পর এবার কেন্দ্রে ছাড়প্তর মিলল চন্দ্রযান-৫ এর।সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন জানান, চন্দ্রযান-৫ এর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে।চন্দ্রযান-৩ এর সাফল্য ভারতে এক ইতিহাসের সূচনা করেছে।

চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার ২০০৮ সালে অভিযান চালায় ইসরো।চন্দ্রযান-১ তার অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং ফটো-জিয়োলজিক (আলো-ভূতাত্ত্বিক) ম্যাপিং করা হয়।চন্দ্রযান -২ সফল না হলেও তার উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা।এর পর চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্য সকলের জানা।২০২৩ সালের ১৪ জুলাই, ভারতীয় সময় ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।চন্দ্রযান-৩ এর উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে একটি মহাকাশযান অবতরণ করানো এবং চন্দ্র ভূখণ্ড অন্বেষণ করার জন্য একটি রোভার স্থাপন করা।চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে, যা ভারতের মহাকাশ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। 

আগেই কেন্দ্র অনুমোদন দিয়েছিলস চন্দ্রযান-৪ অভিযানের জন্য।ভারতীয় মহাকাশ গবেষণার লক্ষ্য হল ২০২৭ সালে ওই উৎক্ষেপণের বাস্তবায়ন করা।অন্য দিকে চন্দ্রযান-৫-এর বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো।উল্লেখ্য, চন্দ্রযান-৩ অভিযানে রোভার প্রজ্ঞানের ওজন ছিল ২৫ কেজি।চন্দ্রযান-৫ অভিযানে রোভারের ওজন ১০ গুণ বেশি, সেটির ওজন হবে ২৫০ কেজি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *