চলন্ত বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো


দিন দর্পণ, হাওড়াঃ ঘটে গেল এক ভয়ানক ঘটনা।হাওড়া ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক সংলগ্ন  এলাকায় এক বেসরকারি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো।শুক্রবার দুপুরে বাঁকড়া -পার্কসার্কস রুটের একটি বাস সামনে থাকা টোটোতে ধাক্কা মারে।এরই সাথে টোটোটিকে বাসের সামনে ঠেলে বেশ কিছুটা দুরে নিয়ে গিয়ে ফেলে।টোটোকে নিয়ে চলতে থাকে বাস।বাসের ড্রাইভার বুঝতে পেরে বাস থেকে লাফিয়ে পালায়।হাওড়ায় ব্যস্ত রাস্তায় বেলাগাম গতিতে ছুটে চলেছে।সঙ্গে অন্য বাসের সাথে চলে দেদার রেষারেষি।

স্থানীয়দের অভিযোগ, এই রুটের বাসের এর আগে একাধিক দুর্ঘটনার ঘটনা আছে।কিন্তু তারপরেও এই রুটের বাসের চলাচলের কোনরূপ পরিবর্তন নেই।হাওড়া ইচ্ছাপুরের মতো জনবহুল এলাকায় কীভাবে কোন বাস এতো গতিতে যেতে পারে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।সামনে আসতে থাকা যাত্রী বোঝাই টোটো নিয়ে বাসটি সামনে চলতে থাকে।তারপর সামনে গিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে টোটো সমেত বাসটি।টোটোতে থাকা চালক ও যাত্রীরা অল্পের জন্য গুরুত্বর আহত হয়নি তাঁদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।ব্যাঁটরা থানার পুলিশ ইতিমধ্যেই ড্রাইভারের খোঁজ চালাচ্ছে।

কয়েক সপ্তাহ আগেই হাওড়া পঞ্চানন তলা রোডে বাসের গতির বিল হয়েছিল এক নামজাদা সংস্থার ফুড ডেলিভারি করা এক যুবক।ধর্মতলা- দাশনগর গামী বাসের ধাক্কায় প্রাণ গিয়েছিল ওই যুবকের।আবারও হাওড়ায় এই বাসের দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *