রাতের কলকাতায় মিলবে একাধিক বাস পরিষেবা


দিন দর্পণ, কলকাতাঃ যাত্রীদের সুবিধার্থে এবার লেট নাইট বাস সার্ভিস চালু করতে চলেছে পরিবহন নিগম।শহরের গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় ছাড়বে শেষ বাস।অর্থাৎ প্রায় রাত ১২টা, সাড়ে ১২ টা পর্যন্ত বাস পরিষেবা পাবেন নিত্যযাত্রীরা।এই বাস পরিষেবার কারণে যারা বেশি রাতে অফিস বা কাজ থেকে ফেরেন, তাঁদের ফিরতে আর কোনও অসুবিধা হবে না।সরকারি, বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে।সোম থেকে শুক্র এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।পাশাপাশি দূরপাল্লার রুটের জন্য ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ্য সরকার।সরকারি, বেসরকারি উভয় বাসই পাওয়া যাবে গুরুত্বপূর্ণ রুটগুলোতে।এর আগেও নাইট সার্ভিস চালু থাকলেও করোনাকাল থেকে তা বন্ধ হয়ে যায়।ফের তা চালু হচ্ছে।

এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস২৪, এস৭, এস৩এ, এস৩০, এস১২ডি, এসি ৩৭, এসি৪৭, এসি৫৪, এস১২, এস১০এ, এস৩১, ই৩২, এস২২ এই সমস্ত রুটগুলোতে এই বিশেষ পরিষেবা মিলবে।সোম থেকে শুক্র পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।বাসগুলো ধর্মতলা, এক্সাইড, রাসবিহারি, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরীশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্সসিটি, খিদিরপুর, পার্ক সর্কাস, পিটিএস এই সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলো কভার করছে এই বাসগুলো।এর পাশাপাশি দূরপাল্লার রুটের জন্য ৬টি নতুন ভলভো বাস কিনছে রাজ্য সরকার।৪৩ সিটের এই বাসগুলোর একেকটির দাম প্রায় সওয়া এক কোটি টাকা।পরিবহণ নিগমের হাতে এখন প্রায় ৭০টি ভলভো বাস রয়েছে।কিন্তু, রক্ষণাবেক্ষণের কাজ চলায় বেশিরভাগই এখন ডিপোয়।সেগুলো সারিয়ে দ্রুত নামানো হবে বলে জানিয়েছন পরিবহন নিগমের কর্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *