দেশে চাকরির ক্ষেত্রে মেয়েদের সুযোগ বৃদ্ধি ৪৮%


দিন দর্পণ, মার্চঃ ভারতে মেয়েদের চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে ৪৮শতাংশ।সময়ের সাথে নতুন মুখের চাহিদাও বাড়ছে।সাম্প্রতিক একটি সমীক্ষার রির্পোট থেকে জানা গেছে আগের বছরের তুলনায় ২০২৫ সালে মেয়েদের চাকরির হার ৪৮ শতাংশ বেড়েছে।চাকরির ক্ষেত্রে এই পরিবর্তন উল্লেখযোগ্য।যেসমস্ত ক্ষেত্রে মেয়েদের চাকরির বৃদ্ধি পেয়েছে সেগুলি হলো- তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বিমা, উৎপাদন ও স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের চাকরির সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

মেয়েদের চাকরির বিষয়ে সমীক্ষা রিপোর্টটি বলছে, সংখ্যাগরিষ্ঠ মহিলা (৮১ শতাংশ) ০-১০ লক্ষ টাকার মধ্যে আয় করেন।১১-২৫ লক্ষ বার্ষিক আয় করেন ১১ শতাংশ মহিলা।আগের বছরে ২৫ লক্ষ টাকার বেশি বেতন পান মাত্র ৮ শতাংশ মহিলা।এছাড়াও আরেকটি উৎসাহজনক প্রবণতা হল মেয়েদের সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স বা এসটিইএম-এ স্নাতকের সংখ্যা বাড়ছে যা প্রায় ৪৪ শতাংশ।টেকনোলজির বিভিন্ন ক্ষেত্রেও ব্যক্তিগত দক্ষতা ও স্পেশালাইজড প্রতিভাধর মেয়েদের চাকরিও সমানভাবে বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডিট-এর এই রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে মেয়েদের চাকরির ২৫ শতাংশই পাবে নতুন মুখরা।যাতে মূলত তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, মানবসম্পদ ও মার্কেটিংয়ে  প্রথম চাকরির খোঁজে আসা মেয়েদের চাহিদা বাড়বে।অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির সুযোগ বাড়েছে এই ভাবে।তিন বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন মহিলা (৫৩ শতাংশ), ৪-৬ বছর পর্যন্ত অভিজ্ঞতা (৩২ শতাংশ)।তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সফ্টওয়্যারের ৩৪ শতাংশ মহিলার চাকরি বাধা।এছাড়াও নিয়োগ/কর্মী ব্যবস্থাপন, পাবলিক রিলেশনস, ব্যাঙ্কিং ও বিমা, বিজ্ঞাপন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরির সুযোগ মেয়েদের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।ফাউন্ডিটের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) অনুপমা ভীমরাজকা বলেন, দেশের চাকরির বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।তার থেকেও বড় হল মহিলাদের জন্য সুযোগ অনেক বেড়েছে।বিশেষত বৃহৎ শিল্প এবং টেক-নির্ভর চাকরিতে মেয়েদের আসার সংখ্যা বাড়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *