এবার কলকাতাতেও দুয়ারে অটো পরিষেবা


দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা শহরে চলে এলো দুয়ারে অটো পরিষেবা।কি শুনে অবাক হচ্ছেন তো? ক্যাবের মতোই অ্যাপ থেকেই বুকিং করলে সহজেই মিলবে অটো, যা আপনাকে পৌঁছে দেবে আপনার বাড়ি বা অফিসের দোরগোড়ায়।শুক্রবার পুলিশ ও পরিবহণ দফতর এবং ওলা-উবের-সহ একাধিক অ্যাপ ক্যাব সংস্থার সাথে একটি বৈঠক হয়।পাশাপাশি ছিল আইএনটিটিইউসি, এআইটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনও।পাইলট প্রজেক্ট হিসাবে এই পরিষেবা চালু হতে চলেছে নিউটাউনে।ভবিষ্যৎে কলকাতা ও শহরতলীতেও অ্যাপের মাধ্যমে মিলবে অটো।তবে অটো অ্যাপের মাধ্যমে বুক করা গেলেও কলকাতা পুলিশের সংরক্ষিত এলাকায় তা ঢুকতে পারবে না।

পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, ওই রুটের অটো বন্ধ হবে এমনটা একেবারেই নয়।শুধুমাত্র শহরে চলা কিছু অটোকে অ্যাপের আওতায় আনা হচ্ছে।এই অ্যাপক্যাপ অটোগুলিতে মাত্র তিনজনই উঠএত পারবে।তবে এখনও অবধি এই নয়া পরিকল্পনা প্রাথমিক স্তরেই রয়েছে।অ্যাপে বুক করা অটোর জন্য শহরের বিভিন্ন জোন ভাগ করে দেওয়া হবে।যেমন দক্ষিণ কলকাতার অটো মধ্য কলকাতায় ঢুকবে না, বা উত্তরের অটো পূর্বে।পরিবহণ দপ্তরের কর্তারা জানাচ্ছেন, অটো অ্যাপের আওতায় এলেও তার সংখ্যা কোনওভাবেই বাড়বে না।অর্থাৎ নতুন অটো রাস্তায় নামার কোনও পারমিট দেওয়া হবে না।পুরনো অটোর থেকে একটা অংশ অ্যাপের আওতায় আনা হবে।তবে এই অটো নামলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই রুটের অটো এবং ক্যাবের যাত্রী কিছুটা কমবে।

প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই এই অ্যাপে অটো বুক চালু হয়েছে।এবার কলকাতাও সেই পথেই এগোচ্ছে।যেহেতু নিউটাউনে অটোর সংখ্যা কম, যানজট কম তাই ওখানেই সর্বপ্রথম এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা ভাবা হয়েছে।অল বেঙ্গল তৃণমূল ড্রাইভার্স অপারেটর্স ইউনিয়নের সাধারাণ সম্পাদক তন্ময় কুণ্ডু এবং অর্ণব গিরি বলেন, ‘‘আমরা সরকারের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি।তবে যে অটো আছে, সেগুলোকেই অ্যাপের আওতায় আনতে হবে।পাইলট প্রোজেক্ট হিসাবে নিউটাউনে তা চালু করা যেতে পারে।’’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *