মহা শিবরাত্রী উপলক্ষ্যে বাজারদর অগ্নিমূল্য


দিন দর্পণ, কলকাতাঃ মহাশিবরাত্রি হলো বাঙালীদের কাছে এক একনিষ্ঠ গুরুত্বপূর্ণ উৎসব।এদিন প্রতিটা মানুষ শিবের আরাধনায় মত্ত থাকে।অন্যান্য পুজোগুলির মতোই এদিন ফল, ফুল এবং যাবতীয় পুজো সামগ্রীর চাহিদা বেড়েই থাকে।তবে এরই মধ্যে বিশিষ্ট ফল ও ফুল হিসেবে বেল, ধুতরা এবং আকন্দর চাহিদা থাকে তুঙ্গে।যা সাধারণ মানুষের ক্রয় করার ক্ষেত্রে নাভিশ্বাস অবস্থায় পড়তে হয়।কিন্তু মূল্যবৃদ্ধিকে উপেক্ষা করেই বাঙালী পুজোর সামগ্রী কিনে থাকে।এবছরের শিবরাত্রির বাজারদর কেমন চলছে, পুজো সামগ্রীর দাম কি আদৌ বেড়েছে নাকি সাধারণ দিনগুলির মতোই একই পর্যায়ে রয়েছে তা জানতে আমরা দিনদর্পণ ডিজিটালের পক্ষ্য থেকে পৌঁছে গিয়েছিলাম হাওড়ার এক জনবহুল বাজারে।চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি উপলক্ষ্যে বাজারদরের পরিস্থিতি ঠিক কিরকম।

আগামীকাল মহাশিবরাত্রী আর তারই প্রস্তুতি এখন তুঙ্গে।বাজারে ফল ও ফুলের চাহিদাও যেমন আছে ঠিক তেমনই মূল্যবৃদ্ধিও মানুষকে চিন্তায় ফেলছে।শিবরাত্রীর দিন মানুষ সাধারণত পাঁচ রকমের ফল দিয়ে পুজো দিয়ে থাকেন তারই মধ্যে আজ ফলের দাম অনেকটাই আকাশ ছোঁয়া।যেযন আপেল সাধারণ দিনে ১২০ থেকে ১৪০ এর মধ্যে থাকে, আজ তার দাম প্রায় ২০০ থেকে ২২০টাকা।বেদানা ১৫০ টাকা সাধারণত থাকে, কিন্তু পুজোর বাজারে তা ২৫০এ গিয়ে ঠেকেছে।বেল ছাড়া শিবরাত্রী তো ভাবাই যায় না আজকের বাজারে একপিস বেলের দাম ৩০ থেকে ৪০ টাকা।এরই পাশাপাশি ধুতরো ফুল ফল প্রায় ১৫টাকা করে পিস।শুধুমাত্র ফলই নয় একখানা আকন্দর মালার দাম প্রায় ২০ থেকে ২৫টাকা যা অন্যান্য দিনে সাধারণত ৫টাকায় পাওয়া যায়।কিন্তু বাজারদর সাধারণের তুলনায় বেশ কিছুটা বাড়লেও মানুষের মধ্যে মহাশিবরাত্রির রেশ কমার তুলনায় বেড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *