হাওড়ায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি


দিন দর্পণ, হাওড়াঃ ফের হাওড়ায় গুলি চলল।গত বুধবার রাতে হাওড়ার একটি পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হন হুগলির পুলিশ অফিসার।সেই ঘটনায় এখনো আতঙ্কিত হাওড়াবাসীরা তারই মধ্যে ফের গুলি চলল হাওড়ায়।আবার গুলি চলল হাওড়ায়।এ বার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল।শুক্রবার গভীর রাতে লিলুয়ায় ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় কয়েক জন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা।গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।তাঁর পেটে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই গোটা ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।একই সঙ্গে পুলিশের নজরদারি নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের পুলিশের কাছে দাবি, নজরদারি কই?কোথা থেকে এত বেআইনি অস্ত্র আসছে?

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম রাজেশ সিং।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে রাজেশ নিজের ফ্ল্যাটের সামনে একটি অনুষ্ঠানে অংশ নেয়।হঠাৎই রাস্তার পাশে আচমকা বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।তাঁর পেটে লাগে গুলিটি ও রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।ওই ব্যবসায়ীর ভাই নীতেশ সিং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছায়।তিনি পরে পুলিশকে বলেন, দু’জন দুষ্কৃতী বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায়।মুখ ঢাকা ছিল।কেন এ রকম ঘটনা ঘটল বোঝা যাচ্ছে না।

স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ রাজেশ পেশায় ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত।পূর্বে তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে বলে জানা যায়।অতীতে সে জেলও খেটেছে।ফলে অসামাজিক কোনও কার্যকলাপের জেরেই এই গুলি কাণ্ড কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *