তেলেঙ্গানার শ্রীসাইলামে টানেলে ধস নেমে আহত ৩০


দিন দর্পণ, হায়দ্রাবাদঃ তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত এই সুড়ঙ্গে কাজ চলাকালীন টানেলে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা।শ্রীসাইলাম বাঁধের জলসেচ সুড়ঙ্গ খোঁড়ার সময় একাংশ ভেঙে পড়ে অন্তত ৩০ জন শ্রমিক-কর্মী ভিতরে আটকে পড়েছেন।এই সুড়ঙ্গে কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ।দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত ৮ জন শ্রমিক চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে।বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।শনিবার দুপুরে আচমকাই জলসুড়ঙ্গ কাজ চলাকালীন পাহাড়ি নদীবাঁধের বাম কিনারার দিকের একাংশ ধসে পড়ে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু হলেও ঠিক কতজন আটকে রয়েছেন তা এখনও জানা যায়নি।শ্রীসাইলম বাঁধের একটি খাল বরাবর এই কাজ চলার সময় নাগরকুর্নুল জেলায় এই বিপত্তি ঘটে।

খরাপ্রবণ এলাকায় কৃষিকাজে জলসেচের সুবিধায় বাঁধের একদিকে পাহাড় ফুটো করে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল।সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক।সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে।১৪ কিমি সুড়ঙ্গের প্রায় ৩ কিমি ধসে পড়েছে বলে সূত্রে জানা গিয়েছে।আটকে পড়া কর্মীদের উদ্ধারে বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে।রাজ্য সেচ দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল টানেলটি।দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যারা আটকে পড়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁর দফতরের মন্ত্রী উত্তমকুমার রেড্ডিকে উদ্ধারকাজ তদারকিতে পাঠিয়েছেন।তিনি এই ঘটনায় অত্যন্ত বেদনাহত বলে জানিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, দমকল, জলবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ ও সেচ দফতরকে সমন্বয় রক্ষা করে দ্রুত উদ্ধারে নেমে পড়তে বলেছেন।দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষান রেড্ডি।শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।আহতদের চিকিৎসা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *