CBSE বোর্ডের পড়ুয়াদের চাপ কমাতে দশম শ্রেণীতে দুবার পরীক্ষা


দিন দর্পণ, ১৯ফেব্রুয়ারিঃ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে।২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা দুই বারে নেওয়া হয় যাতে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই-র ২৬০টি স্কুলে লাগু হবে এই নিয়ম।এই নিয়ম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে কেন্দ্র।বৈঠকে উপস্থিতত ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সিবিএসই কর্তারা।পাশাপাশি ছিলেন,এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা।সেখানে এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে।আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে।সিবিএসই তাঁদের নিজস্ব এক্স হ্যান্ডেলে বৈঠক সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।যেখানে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও তাঁর এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন।তিনি লেখেন, পড়ুয়াদের উপর থেকে বাড়তি চাপ কমাতে, সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা।আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনযোগ করে।’কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’এই বিষয়ে শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু সেখার দিকে মনযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য।পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি (NEP)-এর প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *