মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিতে হাজির খোদ মুখ্যমন্ত্রী 


দিন দর্পণ, কলকাতাঃ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের একটি স্কুলে যান।প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল ‘ভিজিটে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবছরও তার ব্যাতিক্রম হলো না।বাংলায় এখন মধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।তাঁদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিক।সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।শুভেচ্ছা বিনিময়ও করেন।পড়ুয়াদের পরীক্ষা ভালো যাতে ভালো হয় সেই বিষয়ে শুভকামনা যানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা ১টার কিছু পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে পৌঁছনোর আগে কিছুক্ষণের জন্য তিনি যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে।সেখানে তখন চলছে মাধ্যমিক পরীক্ষা এবং অনেক অভিভাবকরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিলেন।তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।পরে স্কুলের প্রিন্সিপাল লীনা জর্জের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি।

তিনি বলেন পড়ুয়াদের উদ্দেশ্যে, জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, টেনশন তো থাকবেই। ™রীক্ষার্থীদের সেই চাপা উত্তেজনা কাটাতে পড়ুয়াদের আশ্বাস দেন তিনি।যে সময় তিনি উপস্থিত হন, তখন অবশ্য পরীক্ষা চলছিল।বাইরে অপেক্ষা রত অভিভাবকদের সঙ্গে আলাপচারিতা সারেন মুখ্যমন্ত্রী।তাঁকে স্বাগত জানান স্কুলের প্রিন্সিপাল।দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো স্কুলটির সংস্কার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মমতা।পরীক্ষা শেষ হয়ে গেলে কাজের তালিকা তৈরি করে তাঁকে পাঠানোর পরামর্শ দেন, তারপর তিনি সংস্কার নিয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।এদিকে পরীক্ষা শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে খুশি হয় পরীক্ষার্থীরাও।তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন পরীক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *