সংসদে পেশ ওয়াকফ বিলের রিপোর্ট, আপত্তির সুর বিরোধীদের


দিন দর্পণ, ১৩জানুয়ারিঃ অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হল কেন্দ্র।বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করা হয়।ঠিক তারপরেই বিরোধীদের দাবি, ‘ডিসেন্ট নোট’ বা আপত্তিপত্র বাদ দেওয়া হয়েছে ওই রিপোর্টে।কিন্তু, শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, বিরোধীদের ডিসেন্ট নোটের পুরোটাই রিপোর্টের অন্তর্ভুক্ত করা হবে।বৃহস্পতিবার মাত্র ১৪টি ধারায় ২৫টি সংশোধনী-সহ রাজ্যসভায় পেশ হয় ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট।বিরোধীদের বিরোধিতার মাঝেই রিপোর্ট গ্রহণ করেন চেয়ারম্যান জগদীপ ধনকড়।তাঁর রিপোর্ট গ্রহণের পরেই তীব্র প্রতিবাদ জানায় বিরোধীরা।বিরোধীরা প্রশ্ন তোলে, কেন রিপোর্টে ডিসেন্ট নোট রাখা হল না? মূলত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল-সহ বিরোধী শিবিরে।ওই বিল নিয়ে দুই দলের মধ্যে হট্টগোলের জেরে মিনিট দশেকের জন্য অধিবেশন মুলতুবিও করে দেন চেয়ারম্যান ধনকড়।

এরপরে অধিবেশন চালু হওয়ার পর বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করেন চেয়ারম্যান।কিন্তু, পরে অবশ্য এই ইস্যুতে বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রিজিজু।তাঁরা সেখানে আলোচনার পর শেষ পর্যন্ত বিরোধীদের দাবি মেনে নিয়েছে কেন্দ্র।বৈঠক শেষে জানা গিয়েছে, জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে বিরোধীদের আপত্তি অর্থাৎ ডিসেন্ট নোট।যদিও কেন্দ্রের তরফে সাফাই দিয়ে বলা হয়েছিল, জেপিসি রিপোর্ট থেকে মোটেই ডিসেন্ট নোট মুছে দেওয়া হয়নি।শেষ পর্যন্ত বিরোধীদের আপত্তিও রাখা হবে জেপিসি রিপোর্টে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *