দিন দর্পণ, বারাসাতঃ বারাসাতে হরিতলা এলাকায় ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা।এক সোনার দোকানের সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা।এই বিস্ফোরণে অগ্নিদগ্ধ এক নাবালক সহ সোনার দোকানের তিন কর্মচারী।গতকাল বুধবার রাতে উত্তর ২৪ পরগণা জেলার হরিতলা মোড় এলাকায় ঘটে যায় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সময় এলপিজি-র ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে ওই সোনার দোকানে সোনা গলানোর কাজ চলছিল।সেই সময়েই হঠাৎই বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ।শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণ, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।বারাসতের জনবহুল এলাকা হরিতলা মোড়ে গা ঘেঁষে রয়েছে পরপর সোনার দোকান।এলাকাটি অনেকের কাছেই পরিচিত সোনাপট্টি হিসেবে।ব্যস্ততম ওই এলাকাতেই এদিন রাতে একটি সোনার দোকানে আচমকা বিস্ফোরণ ঘটে ।বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অরিন্দম দাস, লিটন বারুলি-সহ সোনার দোকানের এক নাবালক কর্মচারী।বিকট শধ পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান।তাঁরাই গুরুতর আহত অবস্থায় অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আপাতত সেখানেই চিকিৎসা চলছে আহত তিন জনের।দু’জনের আঘাত গুরুতর বলেই খবর হাসপাতাল সূত্রে।বিস্ফোরণে দোকানের একাংশ ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।জনবহুল এলাকায় এই ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।তিন জনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।কীভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় ব্যবসায়ীরা।তবে ওই সোনার দোকানে পর্যাপ্ত পরিকাঠামো ছিল কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।এক্ষেত্রে কারোর গাফিলতি থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
