দিন দর্পণ, গ্যাংটকঃ উত্তর সিকিমে ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি।আটকে পড়েছেন অনেক পর্যটক।স্থানীয়দের অভিযোগ, মাত্র এক বছর আগে এই ব্রিজটি তৈরি হয়েছিল।এত অল্প সময়ের মধ্যে ব্রিজ-বিপর্যয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে গেছে।তৈরির একটা বছরও পার হয়নি এখনও।তারই মধ্যে উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে গেল মঙ্গলবার।একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে বিপত্তি ঘটেছে।৬০ মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ।লাচেন এবং লাচুং,এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।আটকে পড়েছেন বহু পর্যটকও।তাঁদেরকে ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।সিকিম সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।
গত বছর জুন মাসে অতি বৃষ্টির ফলে তিস্তা নদীর ওপরের ব্রিজ ভেঙে গেছিল।তবে সেনা যুদ্ধকালীন তৎপরতায় কয়েক দিনের মধ্যেই এই ব্রেইলি ব্রিজ তৈরি করেছিল।চলতি বছরের ১ জানুয়ারি থেকেই সেই ব্রিজ খুল দেওয়া হয়েছিল যান চলাচলের জন্য।তবে ব্রিজ চালু হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই তা ভেঙে পড়েছে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।লরিটিরও কোনও ক্ষতি হয়নি।ভেঙে পড়া ব্রিজ কতদিনের মধ্যে মেরামত করে আবার তা চালু করা যেতে পেরে সে নিয়ে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।সিকিম প্রশাসন নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই এলাকার সমস্ত গাড়িচালক এবং পথচারীদের সঙ্কলাং রুট এড়িয়ে যেতে হবে।
