দিন দর্পণ, ১২ ফেব্রুয়ারিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরের আগে তাঁর বিমানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে এসেছিল ফোন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে সন্ত্রাসী হামলা হতে চলেছে।মোদীর আমেরিকা সফরের ঠিক আগে এমনই হুমকি সহকারে ফোন এল মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে।ঠিক তার পরেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ বলে জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল ১১ ফেব্রুয়ারি তাদের কাছে একটি ফোন আসে।সকালে ফোনটি পাওয়ার পরেই হুমকির গুরুত্ব বিবেচনা করে, সঙ্গে সঙ্গে অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিকে বিষয়টি জানায় পুলিশ।শুরু হয় তদন্ত। প্রধানমন্ত্রীর যাত্রার আগে নিরাপত্তা সংক্রান্ত সবরকম পরিস্থিতি খতিয়ে দেখা হয় আরও একবার। পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এখন চার দিনের সফরে ফ্রান্স ও আমেরিকা আছেন।ফ্রান্সে পৌঁছানোর পর তিনি ভারতীয়দের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয় প্রেসিডেন্টের তরফে।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকও করেন তিনি।এর পরে প্যারিসে আয়োজিত এআই অ্যাকশন সামিট ও ১৪তম ইন্ডিয়া-ফ্রান্স সিইও ফোরামের সহ-সভাপতিত্ব করেন।বিশ্বকে ভারতে বিনিয়োগের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০৪৭ সালের মধ্যে ১০০ জিগাওয়াট পারমাণবিক শক্তি তৈরির লক্ষ্যে কাজ করছি।সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের জন্যও এর দরজা খুলে দেওয়া হয়েছে।পাশাপাশি বর্তমান ভারত যে শিল্পবান্ধব দেশে পরিণত হয়েছে সে কথা তুলে ধরে মোদি বলেন, তগত দশকে ভারতের বিরাট পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন।আমরা আমাদের দেশে এক শিল্পবান্ধব পরিবেশ তৈরি করেছি।এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ।শীঘ্রই আমার দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতির ঘরে ঢুকতে চলেছে।
আজ, বুধবার, প্রধানমন্ত্রী মোদী গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে প্যারিসে এআই অ্যাকশন সামিটে বৈঠক করেন।সেখানে তাঁরা ভারতের জন্য এআই প্রযুক্তির অসাধারণ সুযোগ নিয়ে আলোচনা করেন।গুগল এবং ভারত কীভাবে দেশের ডিজিটাল রূপান্তরে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা করেন পিচাই।
