মহাকুম্ভে ফের দুর্ঘটনা, হট এয়ার বেলুন ফেটে আহত ৬ পুণ্যার্থী


দিন দর্পণ, প্রয়াগরাজঃ আবারও ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা।পুণ্যার্থীদের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার রেস এখনো কাটেনি তারই মধ্যে এবারও এক দুর্ঘটনা।হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী।তার মধ্যে রয়েছে দুই কিশোরও।জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।সেক্টর ২০-র সাব সেন্ট্রাল হাসপাতালে।পরে তাঁদের চিকিৎসা চলে এনআরএন হাসপাতালে।উল্লেখ্য, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল।

মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন।হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়।সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি।সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে।তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি।আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ২১ নম্বর সেক্টরে বাতাসের নিম্নচাপের জেরে আচমকাই উড়ন্ত অবস্থায় থাকা বেলুন নীচে নেমে আসে।এবং তার পরই বিস্ফোরণ হয়।একের পর এক দুর্ঘটনার কারণে পুণ্যার্থীদের মনে কিছুটা আতঙ্ক দেখা দিলেও পুণ্যস্নানের জন্য উৎসাহ প্রবল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *