দিন দর্পণ, নয়াদিল্লিঃ মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করা রয়েছে।ষাট বছরের উর্দ্ধের প্রবীণদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা। বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে, এই বলে বত্তৃতা শুরু করেন নির্মলা।বাজেট শেষে দেখা গেল আয়করের ক্ষেত্রে সত্যিই মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তিনি জানিয়েছেন, ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক।পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। ফলে সস্তা হবে ওষুধ।লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা।ডাক্তারি পড়ুয়াদের জন্য মেডিক্যাল কলেজগুলিতে আরও আসন বৃদ্ধি করা হবে।আগামী বছরের মধ্যে দেশব্যাপী ১০ হাজার আসন বৃদ্ধি হবে মেডিক্যাল কলেজগুলিতে।শনিবার বাজেট বত্তৃ«তায় এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।আগামী পাঁচ বছরে মেডিক্যালে ৭৫ হাজার আসনবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।
এছাড়াও একাধিক জিনিসের দাম কমতে চলেছে।বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে।তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি।মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের।ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি।লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে।সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও।চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামদাম কমবে জাহাজের যন্ত্রাংশের।দেশে তৈরি পোশাকও সস্তা হবে।সামুদ্রিক মাছ,সহ একাধিক সিফুডের দামও কমবে।তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম।এদিকে, সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
