দিন দর্পণ, ৩১জানুয়ারিঃ পৃথিবীর শেষপ্রান্তের এমন এক জায়গা যে স্থানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনও চিহ্ন নেই।রহস্যময় সেই জায়গার নাম পয়েন্ট নিমো।আজ পর্যন্ত কোন মানুষের পা পরেনি এই জায়গায়। পয়েন্ট নিমো প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি জায়গার নাম।
দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী জায়গায় রয়েছে এই স্থান।কিন্তু আক্ষরিক অর্থে কোনও দেশের মধ্যেই পড়ে না।পয়েন্ট নিমো আসলে একটি দ্বীপ।সেখানে নেই কোনও গাছপালা বা প্রাণী।এবার পয়েন্ট নিমো তে পা পড়ল ভারতীয় নৌসেনার নৌ জাহাজ তারিণী দুই মহিলা নৌ অফিসারকে সঙ্গে নিয়ে বিশ্ব পরিক্রমা চলাকালীন এই পয়েন্ট নিমোই অতিক্রম করেছে।অনেকেই বলছেন, মহিলা অফিসারদের এই অভিযান দুঃসাহসিক মনোভাবের প্রমাণ।এই সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর নাভিকা সাগর পরিক্রমার অংশ।যার লক্ষ্য তিনটি গ্রেট কেপস-এর মাধ্যমে বিশ্বকে দু’বার প্রদক্ষিণ করা।
ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ পয়েন্ট নিমো অতিক্রম করেছেন।জানা যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা যে কোনও সময় পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ২৫৮ মাইল দূরে থাকে। যেহেতু পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকাটি ১০০০ মাইলেরও বেশি দূরে, তাই মহাকাশে থাকা মানুষ স্থলভাগের মানুষের তুলনায় দুর্গম মেরুটির অনেক কাছাকাছি।এমনকি যে মানুষটি প্রথম পয়েন্ট নিমোর সুনির্দিষ্ট অবস্থান গণনা করেছিলেন তিনিও কখনও এটি পরিদর্শন করেননি। ১৯৯২ সালে, ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী হ্রভোজে লুকাতেলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে।হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিমো নামক স্থানটির খোঁজ পান।ইস্টার দ্বীপপুঞ্জের মোটু নুই হলো পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের ভূমি। যদিও এটি এখনো উত্তরে ১০০০ মাইলেরও বেশি। এবার সেই দুর্গম সীমাই অতিক্রম করলেন ভারতীয় নৌবাহিনীর দুই মহিলা সেনা।
