দামোদর নদের উপর নির্মাণ হবে চার লেনের সেতু


দিন দর্পণ, বর্ধমানঃ দামোদর নদীর উপর তৈরি হতে চলেছে নতুন চার লেনের ব্রিজ।বর্ধমানে দামোদর নদের উপর ৫০ বছরের বেশি পুরনো কৃষক সেতুর অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে তার পাশেই শিল্প সেতু গড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য।এই সেতুর নকশা অনুমোদিত করা হল এবার।

প্রায় বছর দেড়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিয়েছিলেন বর্ধমান শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদের ওপর নতুন আরও একটি সেতু গড়া হবে।নয়া সেই সেতুর তিনি নাম দিয়েছিলেন ‘শিল্প-সেতু’।নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৬৪০ মিটার দীর্ঘ এবং তিন লেনের ‘এক্সট্রা ডোজ কেবল স্টেড’ব্রিজ হবে এটি।খরচ হবে ৩৪৮ কোটি টাকা।নতুন ব্রিজের নকশা প্রকাশ্যে এসেছে।দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হবে এই সেতু।এই সেতু তৈরি হলে উপকৃত হবে বর্ধমান,হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মানুষ।নয়া সেতুর কারণে বাড়বে বিনিয়োগও।বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তাও চার লেনের হবে।ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে।দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে।

জেলা প্রশাসন জানিয়েছে, দক্ষিণ দামোদর এলাকায় কৃষিভিত্তিক শিল্প ক্রমশ বাড়ছে।এই সেতু তৈরি হয়ে গেলে কৃষিভিত্তিক শিল্প আরও বাড়বে।দামোদরের উপরে ৪৬ বছর আগে তৈরি হয়েছিল কৃষক সেতু।দুই লেনের এই সেতু বর্ধমান শহরের উন্নতিতে সহায়ক হয়েছিল।শহরের ব্যবসা-বাণিজ্য মূলত দক্ষিণ দামোদর এলাকা বলে পরিচিত রায়না, মাধবডিহি, খণ্ডঘোষ, জামালপুরের উপরে নির্ভরশীল হয়ে উঠেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *