দিন দর্পণ, ৩০জানুয়ারিঃ আফ্রিকার দক্ষিণ সুদানে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমান।যেখানে এক ভারতীয় নাগরিকসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।এই দুর্ঘটনা আফ্রিকার দক্ষিণ সুদানের একটি বিমানঘাঁটিতে ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে।
এই বিমানটি একটি ছোট আঞ্চলিক যাত্রীবাহী বিমান ছিল এবং এতে মোট ২১ জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন।ইউনিটি প্রদেশের একটি তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে উড়ান দিয়েছিল বিমানটি।রাজধানী জুবার উদ্দেশে রওনা দিয়েছিল সেটি। যদিও ওড়ার পরেই স্থানীয় সময় সাড়ে ১০টা নাগাদ বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি।দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হলেও, ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।আহত অবস্থায় একজন ভারতীয় নাগরিক সহ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়।দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার।তাঁকে দ্রুত বেনিতুই স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এই দুর্ঘটনার পেছনে মূলত প্রযুক্তিগত ত্রুটি বা বিমানের যান্ত্রিক সমস্যার কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।তবে, তদন্তকারীরা এখনো বিস্তারিত তদন্ত শুরু করেননি, এবং এ বিষয়ে সরকারী পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।ভারতীয় সরকারের পক্ষ থেকেও এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় নাগরিকদের প্রতি সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।নিহত ভারতীয় নাগরিকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে ভারতীয় দূতাবাস দক্ষিণ সুদানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেখানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করছে।
