দিন দর্পণ, ২৯জানুয়ারিঃ মহাকুম্ভের অমৃতস্নানের জন্য লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীর ভিড় হওয়ার কারণে মানুষের চাপে ব্যারিকেড ভেঙে বিপত্তি।এখনো পর্যন্ত ১৫জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।তিনি নিজের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে লিখেছেন,মহাকুম্ভে মর্মান্তিক পদদলিত হওয়ার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত, যা অন্তত ১৫ নিরপরাধের জীবন দাবি করেছে।আমার চিন্তা ও প্রার্থনা শোকাহত তীর্থযাত্রীদের পরিবারের সাথে।আমাদের গঙ্গাসাগর মেলা থেকে আমার শিক্ষা হল যে বিশাল জনসমাবেশে তীর্থযাত্রীদের জীবন সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা এবং যত্ন সর্বাধিক হতে হবে।বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে।বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্যস্নান।অমাবস্যার দিন রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীরা আসেন ত্রিবনী সঙ্গম ঘাটে।১০-১৫ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় করেন।তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়।যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ।আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।অ্যাম্বুল্যান্সে করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন অনেক মানুষ।এখন পর্যন্ত সরকারি ভাবে মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
