দিন দর্পণ, কলকাতাঃ ২০২৫সালের প্রথম থেকেই রাজ্য সরকারের একের পর এক কর্মসূচি মন কেড়ে নিয়েছে রাজ্যবাসীর।এবার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের উপর।ছাব্বিশের ভোটকেই লক্ষ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল।সূত্রের খবর, ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতি বছরই শুরুর দিকে এধরনের সাংগঠনিক সভা ডেকে দলের কর্তব্য, নীতি, কর্মসূচি নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী।এবারের বৈঠকে ছাব্বিশের রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা।২০২৬-এর বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতাজি ইন্ডোরের বৈঠকে দলীয় নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন শাসনের সঙ্গে কঠোর অনুশাসনে দলকে বেঁধে গোটা বছরের কর্মসূচি স্থির করে দিতেও পারেন।ছাব্বিশের ভোটের আগের কর্মসূচি নিয়েও এদিন আলোচলা হতে পারে।একের পর এক সামাজিক-অর্থনীতির চেহারা বদলে দেওয়া সরকারি প্রকল্পের প্রচার, পরিষেবা, তার সঙ্গে উন্নত ও ততোধিক মজবুত সংগঠন তৈরির কৌশল, যা দিয়ে তিনি ২৬-এর বিধানসভা জয়ের ক্ষেত্র প্রস্তুত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, এই বছরই তাঁর সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।এর পরেরবার ‘ভোট অন অ্যাকাউন্ট’করতে হবে তাঁকে।ফলে ছাব্বিশের ভোটের আগে রাজ্য বাজেটে কিছু জনমুখী ঘোষণাও থাকতে পারে।চতুর্থ জনতার সরকার গঠনের আগে যা অন্যতম ভূমিকা নিতে পারে।
