ভোপালে ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার এক যুবক


দিন দর্পণ, ভোপালঃ রাস্তায় ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।মধ্যপ্রদেশের ভোপালে ট্র্যাফিক সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করার অপরাধে ভোপালে গ্রেপ্তার করা হল এক যুবককে।মধ্যপ্রদেশে এই প্রথম প্রযুক্ত হল ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন।১৯৭৩ সাল থেকে এই আইন চালু রয়েছে রাজ্যে।এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমপি নগর থানায় একটি অভিযোগ জানান এক ব্যক্তি।সেখানে তিনি জানান, ভোপালের বোর্ড অফিস সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ভিক্ষা চাইছেন এক ভিক্ষুক।অভিযোগকারী জানিয়েছেন, ভিক্ষুককে যখন জিজ্ঞেস করা হয়, কেন তিনি ভিক্ষা করছেন।অন্য কোনও কাজ করার পরামর্শ দেন।উত্তরে ভিক্ষুকটি লোকটি জানান, তিনি কেবল ভিক্ষা করেই বেঁচে থাকেন এবং উপার্জনের অন্য কোনও উপায় জানেন না। এর পরেই ওই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।এর পরেই মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ পেয়ে মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে পুলিশ।যুবককে ওই নির্দিষ্ট ট্র্যাফিক সিগন্যালের সামনে থেকে গ্রেফতার করা হয়।ডেপুটি কমিশনার জানান, ভিক্ষাবৃত্তি প্রতিরোধের বিষয়ে পুলিশ তৎপর।অনেক সময় অভিযোগ আসে, এমন কেউ কেউ সিগন্যালে দাঁড়ানো গাড়ির সামনে হাত পাতছেন, যাঁদের ‘দেখে ভিক্ষুক বলে মনে হয় না’।এই ধরনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ।১৯৭১ সালে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন আনা হয়েছিল মধ্যপ্রদেশে।এতে বলা হয়েছে, কেউ ভিক্ষা করলে তাঁকে গ্রেফতার করে উপযুক্ত কাজের প্রশিক্ষণ দিতে হবে এবং তাঁর ও তাঁর উপর নির্ভরশীলদের কর্মসংস্থানের বন্দোবস্ত করে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *