দিন দর্পণ, নাগপুরঃ বিষ্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের অস্ত্র কারখানা।বিষ্ফোরণের বিকট শব্দ পৌঁছায় পাঁচ কিলোমিটার দূর অবধি।ঘটনায় ৮জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।আহত আরও কয়েকজন।এদিন সকালে সাড়ে ১০টা নাগাদ নাগপুরের কাছে জওহরনগ একটি অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়।ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই পুলিশ, দমকল, উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করে।বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ।সেসময় অন্তত ১২ জন কর্মী সেখানে কাজ করছিলেন।ধসে চাপা পড়ে যান প্রত্যেকে।
ভাণ্ডারের জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানিয়েছেন, ‘ভাণ্ডারার কারখানায় একটা দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।এখন উদ্ধারকাজ চলছে।’তিনিই জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ভেঙে পড়ে।সেসময় ১২ জন কাজ করছিলেন।তারা সবাই ধ্বংসস্তুপে চাপা পড়েন।এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।এর আগে বিস্ফোরণের পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছিলেন, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘মৃতের পরিবারকে সমবেদনা জানাই।আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’দ্রুতগতিতে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা ৫ কিমি দূর থেকেও শোনা যায়।বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।
