দিন দর্পণ, ডায়মন্ড হারবারঃ ডায়মন্ড হারবারে অভিষেকের সেবাশ্রয় প্রকল্পের শিবির চলছে।ডায়মন্ড হারবারের এক দুবছর বয়সি শিশুর জটিল রোগে আক্রান্ত।শিশুর নাম কৃতি মান্না।এই ছোট কৃতির চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন দুষ্প্রাপ্য ইঞ্জেকশনের।সেবাশ্রয় ক্যাম্প থেকে সেই ইঞ্জেকশনের ব্যবস্থাও করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শিশুটিকে নিয়ে তার মা-বাবা ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের পানকুয়া গ্রামে সেবাশ্রয় শিবিরে এসেছিলেন।সেখানে উপস্থিত চিকিৎসকরা যানান শিশুটির জটিল এবং গুরুতর শারীরিক সমস্যায় ভুগছে।সেই সময় ওই শিবিরে উপস্থিত ছিলেন অভিষেক।তিনি নিজে শিশুটিকে দেখেন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সাহায্য করার আশ্বাস দেন তার পরিবারকে।
সেবাশ্রযেরû চিকিৎসকেরা জানায়, বিশেষ যত্ন প্রয়োজন শিশুটির।তাকে একটি ইঞ্জেকশন, কলকাতায় বা রাজ্যের অন্য হাসপাতালে যা পাওয়া যায় না।দিল্লি এমসে ওই ইঞ্জেকশনের সুবিধা রয়েছে।সেবাশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে কলকাতাতেই ওই শিশুর চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন অভিষেক।ইঞ্জেকশনগুলিও কলকাতাতেই পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন।ইঞ্জেকশন নেওয়ার পর শিশুটির প্ল্যাস্টিক সার্জারির প্রয়োজন।অভিষেক জানিয়েছেন, সেই চিকিৎসাতেও তিনি সাহায্য করবেন। চলতি বছরের ২রা জানুয়ারি থেকেই চালু করা হয়েছে নিজের লোকসভা কেন্দ্রে বিশেষ স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন অভিষেক।বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে সেবাশ্রয়ের পরিষেবা দেওয়া হচ্ছে।চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার,বিভিন্ন ধরনের অসুস্থতায় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন মানুষ।বর্তমানে সেবাশ্রয় চলছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে।২ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত সেবাশ্রয় থেকে সেবা পেয়েছেন কয়েক লক্ষ মানুষ।
