দিন দর্পণ, মুম্বাইঃ মহারাষ্ট্রে বড়সড় ট্রেন দুর্ঘটনা।ট্রেনে আগুন লেগেছে, এই গুজব ছড়িয়ে পড়ার পর অনেকে আতঙ্কে ঝাঁপ মারে।ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হওয়ার পরে সম্ভাব্য আগুনের ভয়ে, পালানোর চেষ্টায় দ্রুত ট্র্যাকের উপর ঝাঁপ দেয়।পুষ্পক একেস্প্রেসের ঘটনা।ট্র্যাকের উপর যাত্রীদের হঠাৎ চলাচল পরবর্তী বিপর্যয়ের মঞ্চ তৈরি করে।সেইসময় অপর ট্র্যাক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস ট্রেন বহু যাত্রীকে পিষে দেয় বলে খবর।মহারাষ্ট্রের জলগাঁওয়ের কাছের ঘটনা।অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।তুমুল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
মহারাষ্ট্রে বড়সড় ট্রেন দুর্ঘটনা!মৃতের কমপক্ষে ২০
