২৪ ঘন্টায় ৩টি পথ দুর্ঘটনা কলকাতায়


দিন দর্পণ, কলকাতাঃ গত ২৪ঘন্টায় কলকাতায় পর পর তিনটি পথ দুর্ঘটনা।প্রথম, গতকাল রাতে বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার।দ্বিতীয়, আজ সকালে স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা দেবশ্রী মণ্ডল।তখনই পেছন থেকে বাইক এসে ধাক্কা মারে।ছিটকে পড়ে বেপরোয়া সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার।মৃতের স্বামী ও মেয়ের অবস্থাও সঙ্কটজনক।তৃতীয়, গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা।বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো।দুর্ঘটনার কবলে পড়ে আরও ৩ টি অটো।অটো চালক-সহ আহত মোট ৬ জন।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনায় ঘাতক ম্যাটাডোরের চালক পলাতক।

২৪ ঘণ্টার মধ্যে শহরে একাধিক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে।এই ঘটনায় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই কলকাতা শহরে পথ দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।বেপরোয়া বাসের দৌরাত্ম্য বন্ধ করতে অ্যাপও আনা হয়েছে পরিবহন দফতরের তরফে।মুখ্যমন্ত্রী এই পথ দুর্ঘটনার ব্যাপারে বারবার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।কিন্তু তাতেও কোনওভাবেই বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্যে রাশ টানা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *