সরকারি প্রকল্পে নজরদারি অর্থ দফতরের নতুন পোর্টালের


দিন দর্পণ, কলকাতাঃ রাজ্য সরকারের একাধিক দফতরের বিভিন্ন প্রকল্পের কাজের উপর নজর রাখতে এবার রাজ্য সরকার এক নতুন পোর্টাল চালু করেছেন।পোর্টালটির নাম ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম(ইউপিএমএস)।এই পোর্টালটি নিয়ন্ত্রন করবে অর্থ দফতর।পোর্টাল নিয়ে কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।একাধিক দফতরে নজরদারি করতে এই উদ্দ্যোগ।বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে চন্দ্রিমা ভট্টাচার্য।নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী স্বয়ং এই দফতরের উপর নজর রাখেন।আগামী বছরে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের সমস্ত দফতর তাদের প্রকল্পগুলি যাতে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে পারে, সেই কারণেই নতুন এই পোর্টালটি চালু করা হয়েছে।

পোর্টলে এরই মধ্যে পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দফতরকে যুক্ত করা হয়েছে।কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির আওতায় চলা বিভিন্ন প্রকল্পের কাজের উপরেও এই পোর্টাল নজর রাখবে।একটি প্রকল্প শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতি আর্থিক বছরে কত টাকা খরচ হচ্ছে এবং কাজ কতটা এগোল, তার খতিয়ান ওই পোর্টালে থাকবে।সরকারি প্রকল্পের জন্য দফতরগুলিকে টাকা বরাদ্দ করে অর্থ দফতর।পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর অর্থ দফতর সরাসরি নজর রাখতে পারবে।কোনও প্রকল্পের কাজ ধীর গতিতে চললে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করতে পারবে অর্থ দফতর।এই পোর্টালের আওতায় এসেছে বিভিন্ন দফতরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি।

আগামী বছরটি মুখ্যমন্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।কারণ, চতুর্থ বারের জন্য ক্ষমতায় ফিরতে রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের গতিশীল কর্মসংস্কৃতি মেনে রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে চান।এই এক বছরে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।সেই তালিকায় যেমন স্থান পাবে গ্রাম এবং শহরের রাস্তাঘাট, তেমনই পানীয় জল থেকে জীবিকা।পরিষেবা কী ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সে দিকে নজর রাখতে চায় নবান্ন। তাই মুখ্যমন্ত্রী কোনও জেলা সফরে যাওয়ার আগে এই পোর্টালের মাধ্যমে সেই জেলার উন্নয়নের কাজকর্ম-সহ প্রকল্পের গতিবিধি কোন পর্যায়ে রয়েছে, এ বিষয়ে অবগত হতে চায় অর্থ দফতর।তাহলে খুব সহজ ভাবেই সমস্ত কাজ কর্মের নথি একটি পোর্টালের মাধ্যমে লক্ষ্য রাখা সম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *