দিন দর্পণ, হাওড়াঃ বন্ধ হতে চলেছে হাওড়ার শতাধী প্রাচীন দুটি ব্রিজ।সালকিয়ার বেনারস ব্রিজ ও চাঁদমারি ব্রিজ।সেই রেলব্রিজ দুটিকে এবার ভেঙে ফেলা হবে বলেই খবর।কিন্তু এখনই নয়।পুরনো সেতুর পাশেই তৈরি হচ্ছে নতুন রেলব্রিজ।সেই রেলব্রিজ তৈরি হয়ে গেলেই পুরনো ব্রিজকে ভেঙে ফেলা হবে।এই রেলব্রিজ ভেঙে ফেলার কাজ করবে রাজ্য সরকার।দুই ব্রিজের সঙ্গে হাওড়া রেলপথের নিবিড় যোগাযোগ। ট্রেনের সিগন্যালেও সমস্যা হয় এই ব্রিজ দুটির কারণে।ফলে গতি কমে যায় ট্রেনগুলির।এসবের কারণেই পুরনো ব্রিজগুলি ভেঙে নতুন রেলসেতু তৈরি করার কাজ চলছে।
একটির বয়স ১২০ বছর।আরেকটি ৯০ ছুঁয়েছে।সালকিয়ার বেনারস ব্রিজ এবং চাঁদমারি ব্রিজের সঙ্গে হাওড়া রেলপথের নিবিড় যোগাযোগ।ট্রেনের সিগন্যালেও সমস্যা হয় এই ব্রিজ দুটির কারণে।ফলে গতি কমে যায় ট্রেনগুলির।এসবের কারণেই পুরনো ব্রিজগুলি ভেঙে নতুন রেলসেতু তৈরি করার কাজ চলছে।হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন বলেন, ব্রিজ দুটি ভেঙে ফেলা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।এই ব্রিজ ভাঙার কাজ করাবেন রাজ্য সরকার।নতুন ব্রিজ তৈরির কাজ শেষ হলে তবেই ভাঙা হবে।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্করের কথায়, ওই রেলব্রিজ দুটি ভাঙা পড়লে অনেকটা জায়গায় পাওয়া যাবে।তাতে হাওড়ায় অন্তত ৭টি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করা যাবে।তাতে ট্রেন চলাচলও অনেকটা মসৃণ হতে পারে।পরিষেবা আরও ভালো করার লক্ষ্যেই পুরনো ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হল।
