মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণ নিষিদ্ধ মোবাইল! ধরা পড়লে সাসপেন্ড ৩ বছর


দিন দর্পণ, কলকাতাঃ চলতি মাসের ১০ই ফেব্রুয়ারী থেকেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।প্রতিবছর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা একেবারেই নতুন নয়।যে কারণে প্রতিবছর একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা কোনক্রমেই ঠেকানো সম্ভব হয়নি।এবার নকল আটকাতে আরও কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে।পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইলসহ পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে।এমনকি আগামী তিনবছর তার পরীক্ষঅ বাতিল করা হতে পারে বলেই জানানো হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, পরীক্ষার হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।তা সত্ত্বেও কোনওভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষ বারের সুযোগ দেওয়া হবে।যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষ বারের মতো সতর্ক করে দেবেন।এরপরেও কেউ যদি ফোন জমা না দেয় ও পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে।এমনকি পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের অন্য কোথাও বা শৌচাগারে ফোন রেখে দিচ্ছেন কি না সেটাও জানতে হবে।

সেই সঙ্গেই এই ফোন সংক্রান্ত ব্যাপারে অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।কারণ বিগত দিনেও এই ফোন সহ পরীক্ষার্থী ধরা পড়েছিল।আর তারপর তার ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখা গিয়েছিল।তাতে দেখা গিয়েছিল যে ওই পরীক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকদের পরীক্ষার আগে কথা হয়েছে।অর্থাৎ অভিভাবকরা জানতেন তাদের সন্তানের কাছে মোবাইল রয়েছে।তারপরেও কেন সতর্ক করা হল না?সেক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।সেকারণে অভিভাবকদেরও এনিয়ে সতর্ক করা হলে।কারণ অভিভাবকরা সতর্ক না হলে সমস্যা বাড়তে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *