ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে আমেরিকায় ধনকুবের মুকেশ ও নীতা আম্বানি


দিন দর্পণ, ওয়াশিংট নঃ আগামী ২০ জানুয়ারি ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প।সেই মহাসমারোহের শুরু হচ্ছে আজ থেকেই।ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম ধনকুবের, এশিয়ার ধনীতম ব্যবসায়ী রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।১৮ জানুয়ারি মুকেশ ও নীতা আম্বানি আমেরিকার রাজধানী ওয়াশিংটনে নামবেন।তাঁদের আসন সংরক্ষিত থাকছে গণ্যমান্য অতিথিদের মঞ্চে।ট্রাম্প ক্যাবিনেটের সদস্যরা এবং নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধিরা বসবেন, সেখানেই আসন থাকছে মুকেশ ও নীতার।

শনিবার দিনই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।পরের দিন ক্যাবিনেট অভ্যর্থনা ও প্রথামতো ভাইস প্রেসিডেন্টের আহ্বানে নৈশভোজ।দুটি অনুষ্ঠানেই হাজির থাকবেন আম্বানি দম্পতি।শপথের আগের দিন রাতে নীতা-মুকেশ ক্যান্ডেল লাইট ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে।সেখানে একান্তে কথা হবে ভাইস প্রেসিডেন্ট জেডি এবং উষা ভ্যান্সের সঙ্গেও।এই অনুষ্ঠানে বিশ্বের তাবড় ধনীéôéশিল্পপতি, ধনাঢ্য ব্যক্তিদের মাঝে উপস্থিত থাকবেন আম্বানি কর্তাগিন্নিরাও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *