টানা পাঁচদিন আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ


দিন দর্পণ, হাওড়াঃ কয়েকদিন আগেই ডানকুনি-শিয়ালদহ শাখায় চারদিন ট্রেন বন্ধের ঘোষণা হয়েছিল।শুক্রবার জানানো হল, ওই সময়ই টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজেরও একাংশও।ডানকুনিগামী বাসও গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে।ফলে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি বালি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার অশঙ্কা রয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল।একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও।এর পাশাপাশি এদিন এই ব্রিজ রক্ষণাবেক্ষণে একাংশ বন্ধের কথাও জানানো হয়।বালিহল্টে যাত্রীদের ওঠানামার জন্য নিবেদিতা সেতুর মাঝেই একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে।বাস থেকে নেমে যাত্রীরা যাতে হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন সেই ব্যবস্থা করা হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে বন্ধ থাকবে যান চলাচল।২৭ জানুয়ারি পর্যন্ত যান চলাচলে এই নিয়ন্ত্রণবিধি চলবে।কিন্তু, এর বিকল্প রাস্তাও অবশ্যই থাকবে।বালি ব্রিজের এক দিক দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে।কিন্তু, কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি যাতায়াত করতে পারবে না।ওই রুটের বাসগুলো নিবেদিতা সেতু হয়ে যাবে।কিন্তু,বাসের কোনও টোলট্যাক্স লাগবে না।

তা রেলের তরফে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।শনিবার পরিবহণ ভবনে এবিষয়ে বৈঠক হয়।সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহণ দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন।সেখানেই ঠিক হয়েছে, বালির ব্রিজ দিয়ে কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে।কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়।

ফলে ট্রেন বন্ধের পাশাপাশি একদিকে রাস্তা বন্ধ থাকায় চরম যানজটের আশঙ্কা করা হচ্ছে এই পাঁচদিন।বালিঘাট থেকে বালিহল্টের মাঝে রেল ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য ২৩ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৬ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছিল রেল।ওই সময়ে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *