মকর সংক্রান্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা মমতা ও অভিষেকের


দিন দর্পণ, ১৪ জানুয়ারিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পৌষের শেষে আর মাঘের শুরুর দিনের শুভ সন্ধিক্ষণে ঘরে ঘরে পিঠে-পায়েসের সুঘ্রাণ চিনিয়ে দেয় বাংলার প্রাণ, বুঝিয়ে দেয় বাঙালির মন।মকর সংক্রান্তি বাঙালির কাছে এক আনন্দের উৎসব।এমন পবিত্র দিনে রাজ্যবাসীকে পিঠে-পায়েসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁদের সোশাল মিডিয়ার এক্স পোস্টে ধরা পড়েছে বাঙালির প্রিয় পিঠে পার্বণের ছবি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সাধারণ জনগণের উদ্দেশ্যে।সেই ছবিতে আছে থালা ভর্তি বাঙালির আবেগ পিঠে পুলি।মাটির থালায় সাজানো পাটিসাপ্টা, পায়েস, একদিকে সেদ্ধ পুলি, আরেকদিকে ভাজা পুলি।ভোজনরসিকদের কাছে এ একেবারে মনের মতো ছবি।মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে গিয়ে সেই ছবি তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফেসবুক পোস্টে এভাবেই তিনি পৌষ সংক্রান্তি উদযাপন করেছেন।আসলে এসব পিঠেই ঘরে ঘরে তৈরি হয়ে থাকে শীতকালে।সংক্রান্তিতে তো পিঠে বানানো আবশ্যিক কাজ বলে মনে করেন বাংলার মা বোনেরা।নিয়মরক্ষার্থে তাই কোনও না কোনও পিঠে তৈরি হয় ঘরে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে সেই পিঠে-মাহাত্ম্যই উঠে এসেছে।তার পোস্টে লেখা আছে, সূর্যের সোনালি আলো উষ্ণতা ছড়াক, পিঠে-পাটিসাপটা, নলেন গুড়ের মিষ্টি সুবাসে ভরে উঠুক ঘরদোর, এভাবে মকর সংক্রান্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারই সঙ্গে মকর সংক্রান্তিতে নবান্নের কথা উল্লেখ করেছেন।নতুন ফসল তোলার মরশুমে একতা আর পারস্পরিক প্রীতি সুদিনের সূচনা করুক, আশীর্বাদপ্রাপ্ত হোক সকলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *