মুম্বাই বিমানবন্দরে উদ্ধার ৩০ কোটি টাকার সোনা


দিন দর্পণ, মুম্বাইঃ ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬ পাচারকারীকে।ব্যাংকক থেকে সোনা ও গাঁজা ভারতে পাচারের ছক গত দুইদিনে মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের কাছ থেকে ৩০ কোটি টাকার সোনা, গাঁজা ও বিদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, সোনা এবং মাদক পাচার হতে পারে এই খবর পেয়েছিল শুল্ক দফতর।কয়েকদিন ধরে বিমানবন্দরে কড়া নজরদারি এবং তল্লাশিও চালানো হচ্ছিল।ব্যাংকক থেকে দুই যাত্রী নামেন।তল্লাশি চালানোর সময় দেড় কিলো সোনা উদ্ধার হয়।জুতো এবং মোজার মধ্যে লুকিয়ে পাচার করা হচ্ছিল সোনা।

শুক্রবার তল্লাশির সময় আরও চার জনকে গ্রেফতার করে শুল্ক দফতর।তাঁদের কাছে থেকে ১২ কিলো সোনা উদ্ধার হয়েছে।তারই সঙ্গে পাওয়া গেছে বিদেশি মুদ্রা।উদ্ধার হওয়া সোনা এবং গাঁজার আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। অভিযুক্তদের কাছ থেকে ১১.৯১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।মাদক কারবারিদের কাছে ব্যাপক চাহিদাসম্পন্ন এই গাঁজার বাজারমূল্য ১১.৯১৮ কোটি টাকা।তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের কাছে থাকা এক ট্রলি ব্যাগের ভিতর প্লাস্টিকের মোড়ানো ছিল এই বিপুল পরিমাণ গাঁজা।এর আগেও একই ভাবে গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছিল মুম্বই বিমানবন্দরে।তাঁদের কাছ থেকে ১৮.৪৪২ কোটি টাকার গাঁজা উদ্ধার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *